বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাদকের কুফল সম্পর্কে আলোচনা সভা

যারা মাদক বিক্রি করে, তারা সবার শত্রু : মিজানুর রহমান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৯:৪৭ পিএম
যারা মাদক বিক্রি করে, তারা সবার শত্রু : মিজানুর রহমান

ফরিদগঞ্জ আদর্শ একাডেমিতে মাদকের কুফল সম্পর্কে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুঃ মিজানুর রহমান।

ফরিদগঞ্জ আদর্শ একাডেমীতে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ও জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় মাদকের কুফল সম্পর্কে আলোচনা সভা, শ্রেণি বক্তৃতা এবং কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০ মে) সকালে একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুঃ মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে যারা মাদক বিক্রি করে, তারা সবার শত্রু। মাদক সেবনকারীকেও চিহ্নিত করে প্রত্যেক পরিবার, তার সম্পর্কে স্বজনদের অভিহিত করতে হবে। সবাই মিলে চেষ্টা করলে সে এ জগত থেকে বেরিয়ে আসতে পারে। তবে মাদককে রুখে দিতে হবে। তার জন্য সবার গণসচেতনতা প্রয়োজন।

Model Hospital

মাদক সেবনে স্মরণশক্তি, যৌনশক্তি নষ্ট হয়ে যায়, লিভার ও কিডনি নষ্ট করে দেয়। পুরুষত্বহীনতা ও বন্ধ্যত্ব সৃষ্টি করে। মনোযোগ দেওয়ার ক্ষমতাও নষ্ট হয়, বেড়ে যায় আত্মহত্যার প্রবণতা। ছোটবেলা থেকেই সন্তানদের মাদকের ভয়াবহতা সম্পর্কে জানাতে হবে। তাদেরকে মাদকের ক্ষতিকর দিক, মাদক আসক্তির ঝুঁকি এবং মাদকাসক্তির পরিণতি সম্পর্কে সচেতন করতে হবে।

তিনি আরও বলেন, মাদকাসক্তি- হলো এক কালো ছায়া, যা আমাদের সমাজকে বিষিয়ে তুলেছে। তরুণ প্রজন্ম, যাদের হাতে এই দেশের ভবিষ্যৎ, তারাই আজ মাদকের কবলে পড়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে। সেজন্য আমাদের সবাইকে মাদক প্রতিরোধের উপায় জানতে হবে। প্রথমত, পিতা মাতাদের উচিত তাদের সন্তানের প্রতি সতর্ক দৃষ্টি রাখা। তাদের আচরণে কোন পরিবর্তন আসছে কিনা, সে কোন বন্ধুদের সাথে মিশছে, এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। কারন, বেশিরভাগ তরুন তরুনীরা সঙ্গদোষের কারণে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে।

ফরিদগঞ্জ আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ হারুন আর রশিদ এর সভাপতিত্বে মাদকবিরোধী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ আশরাফ।

আলোচনা সভা, শ্রেণি বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতায় শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে মানবদেহে মাদকের ক্ষতিকর শ্লোগান সম্বলিত থ্রিডি স্কেল, কলম, খাতা ,জ্যামিতি বক্স ও সনদ বিতরণ করা হয় এবং উপস্থিত সকল শিক্ষার্থীদের মধ্যে মাদককের কুফল সম্পর্কিত লিফলেট ও স্টিকার বিতরন করা হয়।

অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital