শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ফিউচার ইলেকট্রনিক্সের উদ্যোগে অর্ধশতাধিক গ্রাহকের মাঝে পুরস্কার বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ৪:৩৪ পিএম
চাঁদপুর ফিউচার ইলেকট্রনিক্সের উদ্যোগে অর্ধশতাধিক গ্রাহকের মাঝে পুরস্কার বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুরে ফিউচার ইলেকট্রনিক্স ১০টি শোরুমের ওয়ালটন সহ বিভিন্ন দেশি-বিদেশি পণ্য বিক্রির মাধ্যমে রেফেল ড্র হিসেবে অর্ধশতাধিক গ্রাহকদের মাঝে পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) বিকেলে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের উত্তর পাশে পবিত্র ঈদুল আজহার অফার উপলক্ষে দেওয়া ফিউচার ইলেকট্রনিক্স সহ মোট ১০টি শোরুমে অর্ধশত গ্রাহকদের মাঝে বিভিন্ন আইটেমের পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়।

প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি খাসি ছাগল, দ্বিতীয় পুরস্কার একটি আলমিরা, তৃতীয় পুরস্কার ওয়ারড্রব, মোবাইল সহ মোট অধ্য শতাধিক বিভিন্ন আইটেমের পুরস্কার সামগ্রী দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর পয়েন্ট পরিচালক মোঃ সাইফুল ইসলাম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গ্রাহকদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেন ফিউচার ইলেকট্রনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কাউসার।

Model Hospital

এসময় প্রধান অতিথির হিসেবে বক্তব্য তিনি বলেন, আমরা সবাই জানি, একটি প্রতিষ্ঠানের সফলতার মূল ভিত্তি হলো এর গ্রাহকগণ।

আপনাদের আস্থা, ভালোবাসা এবং সহযোগিতা ছাড়া আমাদের অগ্রগতি কখনোই সম্ভব হতো না। আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই আজকের এই আয়োজন। আমাদের প্রতিষ্ঠান সবসময় চেষ্টা করে আসছে সেবার মান উন্নয়নের, এবং আপনাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করার। ভবিষ্যতেও আমরা যেন আপনাদের আরও উন্নত, আধুনিক ও টেকসই পণ্য এবং আন্তরিক সেবা দিতে পারি, সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।আপনাদের পরামর্শ, মতামত ও সমালোচনাই আমাদের চলার পথের দিশারী। তাই আজকের এই পুরস্কার সামগ্রী বিতরণের মাধ্যমে আমরা আপনাদের মুখোমুখি হতে পেরে সত্যিই অনুপ্রাণিত।

ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম এর পরিচালক মোঃ ফরহাদ আলম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ কুতুব উদ্দিন মোঃ সোহেল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠিত রেফেল ড্র এর পুরস্কার সামগ্রী পেয়ে গ্রাহকরা আনন্দিত ও উচ্ছাসিত। ফিউচার ইলেকট্রনিক্সের মোট দশটি শোরুম রয়েছে, যার মধ্যে চাঁদপুর ডায়াবেটিস হসপিটাল এর বিপরীতে কুমিল্লা রোড, শহরের ১৬ ঘর পাকা মসজিদ সংলগ্ন জেলা পুলিশ সুপারের কার্যালয় এর বিপরীতে কুমিল্লা রোডে, ওয়ারলেস বাজার থেকে ফরিদগঞ্জ রোড চৌধুরী প্লাজায় ,হাজীগঞ্জ মধ্যবাজার স্টেশন রোড, শাহারাস্তি দোয়াভাঙ্গা পশ্চিম বাজার, দোয়াভাঙ্গা দক্ষিণ বাজার এমপি ইলেক্ট্রনিক্স এন্ড সোলার হাউস, শাহারাস্তি ঠাকুর বাজারের মধ্যে সুচিপাড়া।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital