শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ৪:৩৭ পিএম
লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী লুধুয়া হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, লেখাপড়া করে শুধু পুথিগত জ্ঞান অর্জন করলেই হবে না। শিক্ষা গ্রহন করে একজন ভালো মানুষ হতে হবে। কেননা শিক্ষিত মানুষের চেয়ে ভালো মানুষ বেশি প্রয়োজন। আমি পুথিগত জ্ঞান অর্জন করলাম কিন্তু দেশের জন্য কিছু করতে পারলাম না। সমাজের জন্য কিছু করতে পারলাম না। তাহলে এই শিক্ষা মূল্যহীন। সুতরাং এমন শিক্ষা অর্জন করতে হবে যেই শিক্ষা দিয়ে মানুষের জন্য ও দেশের জন্য করা যায়।
তিনি আরো বলেন, আমার নেতা তারেক রহমানের স্বপ্ন একটি অপরাধ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন। সেই লক্ষ্যে আমি আজকে ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে ঘোষনা করতে চাই, যতি কেহ মাদক, ইভটিজিং এবং অন্যান সামাজিক অপরাধের সাথে যদি যুক্ত হয়, আর আমি যদি প্রমাণ পাই তাহলে উপযুক্ত শাস্তি দিয়ে ছাড়বো।
এধরনের কোন অপরাধীর ঠাঁই নেই। তিনি সকল শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে লেখাপড়া করার জন্য আহ্বান করেন এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেলে আকর্র্ষনীয় পুরস্কৃত করা হবে বলে ঘোষনা করেন।
লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সভাপতি ও সহকারি শিক্ষক মোঃ হুমায়ুন কবির চানমিয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইউনিসেফ এর ক্রান্টি ম্যানেজার ডাঃ এমদাদুল হক মানিক, লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি আলহাজ্ব আলী আজগর খান, সাবেক সদস্য এসএম বোরহান উদ্দিন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার, ইঞ্জিনিয়ার আবুল হাশেম, কাজী হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ড. আব্দুল মান্নান, বোরহান উদ্দিন খান, মাইনুদ্দিন দেওয়ান, শিক্ষক রুহুল আমিন, জহির হোসেন।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত পরীক্ষার্থী মোঃ জাকারিয়া। হামদ পরিবেশন ১০ম শ্রেণির শিক্ষার্থী মিথিলা আক্তার। মানপত্র পাঠ বিদায়ী শিক্ষার্থী সাবিকুন নাহার ও মাহিনুর আক্তার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital