বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রিকশা চালকদের মাঝে বিজয়ীর রেইনকোট বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ৭:৩৯ পিএম
রিকশা চালকদের মাঝে বিজয়ীর রেইনকোট বিতরণ

বিজয়ীর বৃষ্টিময় ভালবাসা" স্লোগানে খেটে খাওয়া রিক্সা চালকদের বৃষ্টি থেকে রক্ষার জন্য রেইনকোট বিতরন করেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে খেটে খাওয়া রিক্সা চালকদের বৃষ্টি থেকে রক্ষার জন্য রেইনকোট বিতরন করা হয়েছে।

“বিজয়ীর বৃষ্টিময় ভালবাসা” স্লোগানে শনিবার (২৪ মে) দুপুরে পুরান বাজারে বিজয়ীর কার্যালয়ের সামনে এই রেইনকোট বিতরণ করেন।

এ সময় বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, পুরান বাজারের চালক ভাইয়ের আমার প্রতিবেশী, সুখে দুখে সব সময় কাছে পাই। এই বৃষ্টিতে ভিজে অনেক রিক্সাওয়ালা ভাইয়েরা অসুস্থ হয়ে পড়েন ও তাদের জীবিকা নির্বাহের বিঘ্ন ঘটে। বৃষ্টিতে যেন তাদের জীবিকা নির্বাহ করতে সমস্যা না হয়। সেজন্য আমাদের ব্যক্তিগত উদ্যোগে তাদের জন্য রেইনকোট এর ব্যবস্থা করেছি। এতে তাদের বৃষ্টি উপেক্ষা করে অর্থ উপার্জন করতে সহজ হবে।

রেইনকোট পেয়ে খুশি হয়ে রিক্সাওয়ালা সোহেল বলেন, অতিরিক্ত বৃষ্টিতে আমাদের রিক্সা চালাতে অনেক কষ্ট হয়। এই ভেজা শরীর নিয়ে সারাদিন রিক্সা চালাতে হয়। তানিয়া আপার কাছ থেকে রেইনকোট পেয়ে আমরা অনেক আনন্দিত। এজন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, টিম বিজয়ীর সদস্য কান্তা দে, আহমেদ বর্ষাসহ এলাকার সুধীজন।

উল্লেখ্য: একটি মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেই সবার মন জয় করেছেন তানিয়া ইশতিয়াক খান। রিকশাচালকদের জন্য অন্যরকম একটি আনন্দের দিনে পরিণত হয়।

ভালোবাসা, ভালোলাগা ও প্রশংসায় মুখর হয়ে উঠেছে তার এই কার্যক্রম। এমন ব্যতিক্রম ও নতুন উদ্যোগকে প্রশংসার দৃষ্টিতে দেখছে পুরো চাঁদপুরবাসী। ২০২০ সালে বিজয়ী নামের সংগঠনটির আত্মপ্রকাশের পর থেকে নতুন আঙ্গিকে ভিন্ন ভিন্ন কার্যক্রম পরিচালনা করে মানুষের মনে জায়গা করে নিয়েছে সংগঠনটি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।