বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫, ৭:১৫ পিএম
কচুয়ায় তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

কচুয়ায় ফিতা বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি।

”নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি ” এই প্রতিপাদ্যে  কচুয়ায় ৩দিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার কচুয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে  বেলুন উড়িয়ে  ভূমি মেলার উদ্বোধন করেন কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  ও নির্বহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি। এ  উপলক্ষে ভূমি অফিস প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে কচুয়া বাজার প্রদক্ষিন শেষে ভূমি অফিসে  এসে মিলিত হয়। পরে ফিতা কেটে নাগরিক সেবার জন্য নির্মিত  বাতায়নের উদ্বোধন করেন। যেখানে বসে সেবা গ্রহীতাগন সহজে সেবা নিতে পারবে।
এসময় তিনি বলেন, ভূমি উন্নয়ন কর প্রদান ও জমির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রতিটি নাগরিকের দায়িত্ব।” নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলার আয়োজন করা হয়েছে।
তিনি আরো বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এখন নামজারি, খতিয়ান যাচাই, মৌজা মানচিত্র প্রাপ্তি এবং ভূমি উন্নয়ন কর প্রধানসহ বিভিন্ন কার্যক্রমে অনলাইনে করা যাচ্ছে। সাধারণ মানুষ যাতে ঘরে বসে ভূমি সংক্রান্ত সেবা পেতে পারে এবং দালাল চক্রের শিকার না হয়, সে জন্যই এই ভূমি মেলার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।
সেবা নিতে আসা পৌরসভার আবু সায়েম, নাছির আলম নসু,  আবদুল আউয়াল ও বিতারা গ্রামের রফিকুল ইসলাম মজুমদার বলেন, আমরা কোন প্রকার বিড়ম্বনা ছাড়াই ভুমি উন্নয়ন কর পরিশোধ করেছি। আমরা এ জন্য  সহকারি কমিশনার (ভূমি)  ও নির্বহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি স্যারকে ধন্যবাদ জানাই।
এ সময় কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. জিয়াউল হক,কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার,পৌরসভার কর্মকর্তা কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সাধারন সম্পাদক নাসির আলম নসু, উপজেলা ভূমি অফিসের কানুনগো মিলাদ হোসেন মিয়া,সার্ভেয়ার আবুল কালাম,নাজির মোহাম্মদ আলী ,পৌর ভূমি সহকারি কর্মকর্তা মো. আলগীর হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আলী আশ্রাফ প্রধান,ইমাম হোসেন, অফিস সহকারি জাকির হোসেন, সার্টিফিকেট সহকারি লিনিয়া আহমেদ সকল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাগন, সাংবাদিক ও সুধীজন  উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital