রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণপুর পৌর কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১০:৩৪ পিএম
বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণপুর পৌর কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস মতলব দক্ষিণ উপজেলা নারায়ণপুর পৌরসভার কমিটি গঠন করা হয়েছে। ১০জুন মঙ্গলবার সকাল ৯টায়:নারায়ণপুর চাপাতলী মাদানিয়া দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত মতবিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, মতলব দক্ষিণ উপজেলা  সভাপতি মাওলানা আবুল কালাম, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা নোমান আল হাবিব,  মতলব দক্ষিণ সহ- সভাপতি মাওলানা নাসির আহমদ, সহ-সভাপতি মাওলানা শুয়াইব আহমদ আল ফরিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত।

হাফেজ মাওলানা আনাস বিন আনোয়ারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা লিয়াকত হোসাইন বলেন,, জনবান্ধব ও আদর্শ রাষ্ট্র গঠনে খেলাফত প্রতিষ্ঠার বিকল্প নেই । বাংলাদেশ খেলাফত মজলিস সেই কাজটি করে যাচ্ছে। তাই বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াত দেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এজন্য দলের প্রতিটা নেতা কর্মীকে দায়িত্বের সাথে কাজ করে যেতে হবে।

Model Hospital

তিনি আরো বলেন, বিগত ১৭ বছর যাবত স্বৈরাচার ফ্যাসিস্ট আওমি সরকার এদেশের মানুষের ভোট এবং নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। তারা আলেম-ওলামাদের প্রতি নানাভাবে জুলুম নির্যাতন, গুম-খুন করেছে। আগস্ট বিপ্লবের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গেছে। নতুন বাংলাদেশের এই অর্জন আমাদের ধরে রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অবিলম্বে বাংলাদেশ খেলাফত মজলিসের সকল কেন্দ্রীয় নেতার মিথ্যে মামলা তুলে নেওয়ার দাবি জানান। পাশাপাশি যৌক্তিক সংস্শেকার শেষে অতি দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি করেন।

মতবিনিময় সভার শেষে সকলের পরামর্শের ভিত্তিতে হাফেজ মাওলানা আনাস বিন আনোয়ারকে সভাপতি এবং মুফতি শফিউদ্দিন সাহেবকে সাধারণ সম্পাদক আকরে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটি বৃন্দকে শপথ করান জেলা সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবু ইউসুফ হামিদিসহ মতলব দক্ষিণ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।