আগামীর বিএনপি সরকার হবে একটি বৈষম্যহীন জনবান্ধব সরকার : ইঞ্জি. মমিনুল হক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে হাজীগঞ্জের ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নে বিএনপির জন-সমাবেশে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন- ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

আগামীর বিএনপি সরকার হবে একটি, বৈষম্যহীন জনবান্ধব সরকার। যারা প্রকৃত অপরাধী তাদের বিচার আইনের মাধ্যমে করা হবে,কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবে না।

শুক্রবার (১৩ জুন) বিকেলে পিরোজপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জন-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য,জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক এসব কথা বলেন।

দলীয় শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে শেষ করে দিয়েছে। তাদের নেতারা অতিতে ঝুলুম করেছে তাদের বিচার রাষ্ট্র করবে। কোন ভাবেই বিএনপির নেতাকর্মীরা আইন হাতে নেবেন না। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়ালে তাকে ছাড় দেওয়া হবে না।


ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আলমগীর হোসেন খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুজামাল মনির, সাধারণ সম্পাদক এম,এ রহিম পাটওয়ারী।
ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম সরদারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান কানু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন শাবু, প্রচার সম্পাদক মারুফ খাঁন রাসেল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি পুরান মজুমদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মানিক, যুগ্ম সম্পাদক মোঃ খোরশেদ আলম সুমন, মহিলা ইউপি সদস্য ফেরদৌসী মজুমদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন মজুমদার, ছাত্রদল নেতা মহিউদ্দিন, কাউছার হোসেন, জুবায়ের আহম্মেদ রাজুসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






