বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়ণমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শনে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১০:০২ পিএম
হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়ণমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শনে জেলা প্রশাসক

হাজীগঞ্জের বাড্ডা নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে মোনাজাত করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন প্রমূখ।

চাঁদপুরের হাজীগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়ণমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি এসব উন্নয়ণমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন করেন।

সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বাড্ডা নুরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, উপজেলা শিক্ষাকর্মকর্তা আবু ছাইদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, শিক্ষক মাকসুদা আক্তার, সেলিনা আকতার, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হাই।

Model Hospital

১১টায় তিনি মাতৈন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

দুপর ১২টায় তিনি বাড্ডা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার আহমেদ তানভীর তাঁকে ফুলেল শুচ্ছো জানান।

দুপর ১টায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন হাজীগঞ্জ ৫নং সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনের নেতৃত্বে সকল ইউপি সদস্যবৃন্দ। পরে তিনি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন।

একই সময়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সদর ইউনয়ন পরিষদের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র কেন্দ্র পরিদর্শন করেন।

বিকেল ৩টায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ মিলনায়তনে ২ দিনব্যাপী উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ সদস্যগণের জন্য গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ইবনে আল জায়েদ হোসেন।

বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, গোলাম মোস্তফা স্বপন, নুরুল আমিন হেলাল। অনুষ্ঠান পরিচালনা করেন গ্রাম আদালত সমন্বয়ক মো. শহীদুল্লাহ কায়সার।

পরে উপজেলা অফিসার্স জিম সেন্টারের উদ্বোধন এবং হাজীগঞ্জ উপজেলা দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ, শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও বজ্রপাতে নিহত এক যুবকের মায়ের হাতে সরকারি অনুদানের ২৫ হাজার টাকা হস্তান্তর করেন।

এর পর তিনি উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

বিকেল ৫টায় উপজেলা ভূমি অফিস পরিদর্শনে আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত জাহান। এ সময় উপজেলা নিবার্হ অফিসার মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজীব শর্মা, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।