বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কল্যাণপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৩:৪৭ পিএম
কল্যাণপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ
চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ জুন) রাত ৯ টায় ইউনিয়নের একটি মসজিদে  এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হোসেন জামিল। তিনি তার বক্তব্যে বলেন, আমরা গণমানুষের অধিকার আদায়ে কাজ করি। দুর্নীতিবাজ লুটেরাদের হটিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলনের প্রত্যেক নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামাজিক ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্য এদেশের মানুষকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে হবে।
তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে নতুন করে আর যেন স্বৈরাচার এদেশে আসতে না পারে। এজন্য আমাদের সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মীরা দেশপ্রেমের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, মানবতার ব্যাপারে কোন ছাড় দেওয়া যাবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩নং কল্যাণপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুল কাদির বকাউলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা কাউছার আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ফরহাদ হোসেন।
এছাড়াও ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলন সহ অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ- কল্যাণপুর ইউনিয়ন এর কমিটিতে রয়েছেন- সভাপতি পদে মোঃ আব্দুল কাদির বকাউল, সহ সভাপতি আঃ হামিদ বেপারী, সিরাজ গাজী, সেক্রেটারী বিল্লাল মিয়াজী, জয়েন্ট সেক্রেটারী সুমন বেপারী, সাংগঠনিক সম্পাদক বিল্লাল গাজী, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ ইসমাঈল, অর্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অলিউল্যাহ গাজী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আঃ গাফ্ফার, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ আনিস বকাউল, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রাকিব সরকার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হোসেন মৃধা, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ সুলতান গাজী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ ওমর ফারুক, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক খলিল গাজী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়েজ কুরুনি পাটোয়ারী, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম শেখ, সদস্য আলমগীর গাজী, আলী আজগর, আঃ কুদ্দুস খাঁন।
উক্ত কমিটিতে মহিলা ইউনিট থেকে ১০ জনকে তালিকাভুক্ত করা হয়।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।