বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় গুলিতে ফরিদগঞ্জের যুবক নিহত

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৯:৪৫ পিএম
দক্ষিণ আফ্রিকায় গুলিতে ফরিদগঞ্জের যুবক নিহত
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মো. মমিন হোসেন (৩০) নিহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় শনিবার (১৪ জুন) রাতে জোহানেসবার্গের এলডোরাডো পার্কের এক্সটেনশন-১ এ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ জুন) সকালে স্বজনরা সংবাদ পেয়ে নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
মো. মমিন হোসেন ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের জমাদ্দার বাড়ির মৃত শাহাদাত উল্যা ও রোকেয়া বেগম দম্পতির ছেলে।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. সুমন জানান, জীবিকার টানে মমিন হোসেন ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। ভালোভাবেই চলছিল তাদের পরিবার। ঘটনার দিন রাতে তারা এলডোরাডো পার্কের এক্সটেনশন-১ এ মসজিদের সামনে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে একটা সাদা গাড়িতে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এর পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মমিন হোসেন মারা যান।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সुलতানা রাজিয়া বলেন, “সংবাদ পেয়েছি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। মৃতের মরদেহ দেশে আনার ক্ষেত্রে যা যা সহযোগিতা দেওয়া যায় তা করা হব।”
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এলডোরাডো পার্কের এক্সটেনশন-১ এ মসজিদের সামনে দুর্বৃত্তদের গুলিতে মমিন হোসেনসহ আরও ৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital