বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের খাদ্য সহায়তা

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৯:৫২ পিএম
ফরিদগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের খাদ্য সহায়তা
২০২৪ সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফরিদগঞ্জ উপজেলার মৎস্যচাষিদের পাশে দাঁড়িয়েছে মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ জুন ২০২৫) উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক মৎস্যচাষীর মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন। প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, গেলো আগস্টের ভয়াবহ বন্যায় অনেক খামারির মাছের ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে অনেক চাষিই উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েন। সেই ক্ষতি কাটিয়ে উঠতে ও তাদের ঘুরে দাঁড়াতে মৎস্য অধিদপ্তর এই খাদ্য সহায়তা দিচ্ছে। এরই মধ্যে অনেক চাষিতে ঘাটতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছেন।
সুলতানা রাজিয়া আরও বলেন, “আপনাদের ক্ষতির তুলনায় এই অনুদান সামান্য হলেও সরকারের পক্ষ থেকে একটা আশ্বাস যে আমরা আপনাদের সাথে আছি।” মৎস্যচাষীরা শুধু তাদের নিজেদের অর্থনৈতিক কল্যাণে অবদান রাখেন না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেও উল্লেখ করেছিলেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক, উপজেলা কৃষিতে কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।