বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় 

শিক্ষার মান ও ঐতিহ্য বজায় রাখাই আমার লক্ষ্য : লায়ন মোঃ হারুনুর রশিদ

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১০:০১ পিএম
শিক্ষার মান ও ঐতিহ্য বজায় রাখাই আমার লক্ষ্য : লায়ন মোঃ হারুনুর রশিদ

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া ডিগ্রি কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজরা হাসমত ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, “আমি অতীত ঘেঁটে দেখতে চাই না। এটি একটা শিক্ষা প্রতিষ্ঠান। ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান বলেই এলাকার বাইরে থেকেও অনেক অভিভাবক তাদের সন্তানদের এখানে ভর্তি করাচ্ছেন।”
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে গৃদকালিন্দিয়া হাজরা হাসমত ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে মতিবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন ও বিষ্ণুপদ রায়।
লায়ন হারুনুর রশিদ আরও বলেন, “আমরা যারা এই প্রতিষ্ঠানে শ্রম ও অর্থ দিয়েছি, আমাদের সতর্কতা রয়েছে যে এর মান ও ঐতিহ্য অমৃত রেখে এগিয়ে নিয়ে যেতে হবে। এ পর্যন্ত যারা দায়িত্বে ছিলেন, তারা সবাই তাদের মতো করেই প্রতিষ্ঠানে অবদান রেখে গিয়ে গেছেন।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।