বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে গরীবের ২০ বস্তা চাল গ্রাম পুলিশের ঘরে!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৩:২৭ পিএম
হাজীগঞ্জে গরীবের ২০ বস্তা চাল গ্রাম পুলিশের ঘরে!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে গ্রাম পুলিশ স্বপন সাহার বসতঘর থেকে ২০ বস্তা সরকারি চাউল উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধবার (১৮ জুন) সকালে ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে অবস্থিত স্বপন সাহার বসতঘর থেকে এ চাউল উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গেলো কয়েকদিন ধরে গ্রাম পুলিশ স্বপন সাহা স্থানীয় কয়েকজনের কাছে চাউল বিক্রয় করে। সকালে একজন তার বাসা থেকে চাউল নিয়ে বের হতে দেখে। বসতঘরের ভিতরে প্রবেশ করে ৫০ কেজি ওজনের ৯ বস্তা, ৩০ কেজি ওজনের ৫ বস্তা ও চাউলের ১২টি খালি বস্তা দেখেন। এবং ৬ বস্তা বিক্রয় করেছে স্বপন শিকার করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাবেদ হোসেনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে চাউল জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

Model Hospital

এ বিষয়ে অভিযুক্ত স্বপন সাহা বলেন, চাউল গুলো ভিজি এফের চাউল। সে এগুলো ক্রয় করে রেখেছেন। এবং তার নামের কয়েকটি কার্ডের চাউলও আছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, ঈদুল আজহা উপলক্ষে উপলক্ষে ২ হাজার ১২৮ টি ভিজি এফের কার্ড আসে। ১৬৮ কার্ডে ১৫০ কেজি করে দেওয়ার কথা রয়েছে। যা ইউনিয়ন পরিষদের সচিব, রশিদ মেম্বার ও গ্রাম পুলিশ স্বপন সাহা বিতরণ করার কথা রয়েছে। এখন এসে শুনি চাউল স্বপনের ঘরে পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাবেদ হোসেন বলেন, ঘটনাস্থলে এসে চাউল জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়েছে।

ইউপি চেয়ারম্যানকে তদন্ত কমিটি গঠন করে ২ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে সত্যতা পেলে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে গ্রাম পুলিশ স্বপন সাহার বিরুদ্ধে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।