শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে সিভিল সার্জনের মতবিনিময় 

লাইসেন্স বিহীন হাসাপাতাল ও ডায়াগনস্টিক চলতে দেয়া হবে না : সিভিল সার্জন ডাঃ নূর আলম 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১০:৫২ পিএম
লাইসেন্স বিহীন হাসাপাতাল ও ডায়াগনস্টিক চলতে দেয়া হবে না : সিভিল সার্জন ডাঃ নূর আলম 
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন সিভিল সার্জন।
১৮ জুন সকাল ১১ টায় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন  সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দ্বীন।
এসময় তিনি চাঁদপুরের প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলোর সমস্যা এবং সম্ভবনা নিয়া বিস্তারিত আলোচনা করেন৷
তিনি বলেন, সরকারি হাসপাতাল গুলোর চেয়েও বেশি জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদান করেন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলো৷ তাই মানুষের প্রত্যাশাও বেশি৷ যেহেতু প্রত্যাশা বেশি সেহেতু সবাইকে সেবার প্রতি মনোযোগ দিতে হবে। সেবার মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে৷ কোন আবস্থাতেই রোগীরা যেনো হয়রানি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে৷ মানের ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া হবে না।
লাইসেন্স বিহীন কোন হাসাপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টার চলতে দেয়া হবে না।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাখাওয়াত হোসেনের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকরী পরিচালক ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মালিহা আফসার।
এছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও সেন্টাল হাসপাতালের এবং গ্রীন ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাঃ এস এম সহিদউল্যাহ, সিনিয়র সহসভাপতি ও প্রিমিয়ার হাসপাতালের মালিক ডাঃ মোবারক হোসেন চৌধুরী, ফ্যামেলী প্লানিং অধিদপ্তরের সাবেক উপ পরিচালক ও জেনারেল হাসপাতালের মালিক ডাঃ মোঃ জাহাঙ্গীর খান, প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম শাহীন, সাংগঠনিক সম্পাদক ও মুন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান হেলাল, দপ্তর সম্পাদক, রেইনবো হাসপাতাল ও ঢাকা ডিজিটালের ব্যবস্থাপনা পরিচালক মহসীন ভূইয়া, প্রচার সম্পাদক, ক্রিসেন্ট হাসপাতাল ও আস্থা ডিজিটাল ডায়াগনস্টিকের মালিক সোহেল, ফ্যামেলী কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু ইউসুফ তালুকদার মানিক, হিলশা মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক আবু বক্কর, মিডল্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামছুল আলম, নিউ লাইফ ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক বিজয় চন্দ্র সরকার প্রমূখ৷
সভায় সংগঠনের কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ৷

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital