বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে নৌকার পক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ৩:৩৬ পিএম
মতলব নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে নৌকার পক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৭ নভেম্বর রবিবার বিকালে উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  মো. চান মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত হোসেন প্রধান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমম্মেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক বিন জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ চৌধুরী।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আব্দুস সালাম মৃধা মামুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. আলমগীর হোসেন সরকার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুল হক শ্যামল, সাধারণ সম্পাদক সবুজ প্রধান, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকনারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকনায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুল হক শ্যামল, সাধারণ সম্পাদক সবুজ প্রধান, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকনারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম পান্না প্রমুখ। প্রমুখ।

Model Hospital

এসময় উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক পাটোয়ারী, নায়েরগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা লায়ন জয়নুল আবেদিনসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।