শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৮:৫২ পিএম
চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন

চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড কমিটির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) শহরের বড় স্টেশন মূলহেডে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধির অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে সদস্য নবায়ন। বিএনপির প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে হবে, তাহলেই গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম সফল হবে। এই সদস্য নবায়নের মাধ্যমে যারা পরিচ্ছন্ন, যারা যোগ্য এবং যারা ভালো মানুষ আমরা সেই লোকগুলোকে বাছাই করে নিয়ে আসতে পারব। কারণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা ভবিষ্যৎতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই।

তিনি আরও বলেন, নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে, কোনো ফ্যাসিবাদ যেন বিএনপির সদস্য হতে না পারে। অনেকে ৫ আগস্টের পর বিএনপির ট্যাগ লাগিয়ে ঘুরছে, যারা এক লক্ষ টাকার বিনিময়ে সদস্য হতে চাইবে। নেতাকর্মীদের বলবো লক্ষ টাকার লোভে পড়ে ৩০ বা ৪০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার বিক্রি করে দিয়েন না।” এ সদস্য ফরমে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাক্ষর রয়েছে। কোনো আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা সুবিধাবাদীদের সদস্য ফরম দেওয়া যাবে না। যারা নেতাকর্মীদের ওপর জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, পুলিশে ধরিয়ে দিয়েছে তাদের নাম সদস্য তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না।

Model Hospital

৭ নং ওয়ার্ড বিএনপির মোঃ সভাপতি মোস্তফা মালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম, পৌর বিএনপি’র আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব অ্যাড. হারুনুর রশিদ।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য শামসুল হক প্রধানীয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক সেলিম ছৈয়াল, সহ যুব বিষয়ক সম্পাদক দ্বীন মোহাম্মদ জিল্লু, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আলী আহমেদ সরকার, পৌর বিএনপি সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া প্রধানিয়া, ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মাসুদ খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক রিপন, জেলা যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক সম্রাট বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দেলোয়ার হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, শাহ আলম হাওলাদার, ওয়ার্ড যুবদলের সভাপতি জহির ছৈয়াল, সাধারণ সম্পাদক আমিন গাজী, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ বেপারী, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সুমন বেপারী, ওয়ার্ড ছাত্রদলের দলের সভাপতি মোঃ সালাউদ্দিন।

এ সময় চাঁদপুর জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. কোহিনুর বেগম, জেলা বিএনপির সহ সভাপতি ডি এম শাহজাহান, খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, ৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি হযরত আলী মাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকা প্রধানীয়া, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম গাজী, সদস্য হানিফ বেপারী, জেলা ছাত্রদলের সভাপতি ইমান গাজী, সিনিয়র সহ সভাপতি রনি ভূইয়া, সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী, ওয়ার্ড মহিলা দলের সভাপতি খাদিজা আক্তার, সাধারণ সম্পাদিকা রাবেয়া বেগম, জেলা ছাত্রদল নেত্রী রুমা বেগমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital