বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্পিড ব্রেকারের দাবীতে কচুয়ায় এলাকাবাসীর মানববন্ধন

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৮:৫৭ পিএম
স্পিড ব্রেকারের দাবীতে কচুয়ায় এলাকাবাসীর মানববন্ধন

স্পিড ব্রেকারের নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

চাঁদপুরের কচুয়া টু কালিয়াপাড়া সড়কের কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর তিনআনী বাড়ি সংলগ্ন স্পিড ব্রেকারের নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার  (২০ জুন) বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত সড়কে মানববন্ধন করেন এলাকাবাসী ।
তাদের দাবি সড়কটি সংস্কারের পর যানবাহনের গতি বেড়ে গেছে এবং কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।  ইতিপূর্বে সড়ক দুর্ঘটনায় প্রায় অনেক মানুষ আহত ও গতকাল একই স্থানে এক প্রকৌশলী নিহত হয়েছেন। চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অতিদ্রুত লিখত আবেদন করবেন।
জানাগেছে, আকিয়ারা, মনোহরপুর ও তফিরা গ্রামে মাদরাসা, হাইস্কুল, প্রাইমারি স্কুলসহ বেশ কয়েকটি  শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ঘটনাস্থলে রয়েছে কয়েকটি দোকান। স্পিড ব্রেকার না থাকায় প্রতি মাসেই কয়েকটি দূর্ঘটনা ঘটে। ইতোপূর্বে এ সড়ক দূর্ঘটনায় আকিয়া গ্রামের মোঃ আমির হোসেনের ছেলে প্রকৌশলী খায়রুল বাসার নামে ১জনের করুণ মৃত্যু হয়েছে। অনেকে পঙ্গুত্বের জীবন যাপন করছে।
এক শিক্ষার্থী জানান, বাড়ির সামনের সড়কে কোন স্পিড ব্রেকার বা গতি প্রতিরোধক সাইনবোর্ড নির্মাণ বা স্থাপন না করায় ইতোপূর্বে একাধিক দুর্ঘটনা ঘটে। এতে অনেক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা হতাহত হয়েছেন।
মানববন্ধনে স্থানীয় আকিয়ারা গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক বলেন, এই সড়কটি দিয়ে বেপরোয়া ভাবে যানবাহন চলাচল করে। মনোহরপুর তিনআনি বাড়ি সংলগ্ন সড়কের দক্ষিণ পাশে একটি দোকান থাকায় কিছু দেখতে না পাওয়ায় সড়কে যানবাহন উঠার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
অতি দ্রুত সড়কের উত্তর ও দক্ষিণ পাশে দুটি স্পিড ব্রেকার নির্মাণের জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজ সেবক আবু সায়েম, হাফেজ শাহীন, হাফেজ আমিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মাসুদ আলম, মোঃ আরিফ হোসেন, মোঃ সোহাগ সহ মনোহরপুর, আকিয়ারা ও তফিরা গ্রামের অধিকাংশ লোকজন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।