বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনে ৩ সংগঠনের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ১০:২৫ পিএম
চাঁদপুর সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনে ৩ সংগঠনের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন

মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এবং আলোচনা সভার মধ্যদিয়ে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে ৮‌দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব -এর দ্বিতীয় দিনে অতিবাহিত হয়েছে।

২১ জুন শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুরের তিনটি সংগঠন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে‌।

বৈকালীন পর্বে আবৃত্তি পরিবেশন করে বহুবচন একাডেমির শিক্ষার্থীরা । তাদের মনোমুগ্ধকর আবৃত্তি পরিবেশনে উপস্থিত শ্রোতারা মুগ্ধতা প্রকাশ করেন। সান্ধ্যকালীন পর্বে সংগীত পরিবেশন করে স্বদেশ সাহিত্য ও সংস্কৃতি গোষ্ঠী। সব শেষ নৃত্য পরিবেশন করে‌ নৃত্যাঙ্গনের শিল্পীরা।

সন্ধ্যায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী এবং নতুনকুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা আ্যডভোকেট নুরুল হক কমল। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট দ্বীপক চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী।

Model Hospital

উৎসব পরিচালনা পরিষদের মহাসচিব এবং স্বরলিপি নাট্য দলের সভাপতি এম আর ইসলাম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন, উৎসব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ‌‌নতুন কুঁড়ির প্রতিষ্ঠাতা সভাপতি আ্যডভোকেট আবুল কালাম সরকার, উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এবং শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল‌।

বক্তারা বলেন, যারা সংস্কৃতির চর্চা করে তারা কখনোই খারাপ কাজ করতে পারে না। তাদের দ্বারা সমাজের কোন ক্ষতি হয় না। তাই আমাদের সন্তানদের সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত করতে হবে। তাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার সুযোগ করে দিতে হবে‌।

বক্তারা আরো বলেন, চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গন এবং সাংস্কৃতিক কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে ৮‌দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।