শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পরীক্ষিত দুর্নীতিবাজদের আগামি নির্বাচনে না বলুন : মাওলানা আহমদ আবদুল কাইয়ূম 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫, ১০:২৭ পিএম
পরীক্ষিত দুর্নীতিবাজদের আগামি নির্বাচনে না বলুন : মাওলানা আহমদ আবদুল কাইয়ূম 
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই। সমাজজীবন ও রাষ্ট্রজীবনে ইসলাম পরাজিত থাকার কারনেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি সয়লাব হয়েছে। হাট দখল, বাজার দখল, ঘাট দখল, লুটপাটে পুরো দেশ চেয়ে গেছে।  গরিবের ত্রাণের টিন ও চাল চুরি আজ অতি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো অবস্থায় যেন তেনভাবে করার চেষ্টা করা হলে জাতি তা মেনে না। তিনি বলেন, পরীক্ষিত দুর্নীতিবাজদের আগামি নির্বাচনে না বলুন। সৎ, যোগ্য, আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় এগিয়ে আসুন।
আজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে সকাল ৯টায় মতলব উত্তর সুজাতপুর বাজারের একটি মিলনায়তনে চাঁদপুর- ২ (মতলব উত্তর-দক্ষিণ) নির্বাচনী আসনের প্রার্থী বাছাইয়ে তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন।
জেলা সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কেএম ইয়াসিন রাশেদসানীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা এসিস্টেন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা নাসির উদ্দীন, আলহাজ শেখ মুহাম্মদ আবদুল্লাহ, মতলব দক্ষিণ সভাপতি মাওলানা আনসার আহমাদ, উত্তর সভাপতি মাওলানা হাবিবুর রহমান, ডালিম চৌধুরী প্রমুখ।
এদিকে আজ বিকাল ৩টা থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ ) আসনের প্রার্থী বাছাই স্থানীয় আরাফাত কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে।
ফরিদগঞ্জ আসনের প্রার্থী বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, দীনি সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ মাসুম বিল্লাহ, শেখ মুহাম্মদ আবদুল্লাহ, মাওলানা নুরুদ্দীন খান মনির পাঠান, মাওলানা আবু মুসা, মওলানা হুমায়ুন কবির মাওলানা হেলাল আহমাদ, জানে আলম জুয়েল প্রমুখ।
অপরদিকে জেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগ শনিবার (২১ জুন) সন্ধ্যায় হাজীগঞ্জের একটি বিলাসবহু একটি ভবনে চাঁদপুর- ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের মতামত গ্রহণ অনুষ্ঠান ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
প্রার্থী বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায় হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, জেলা জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, শেখ মুহাম্মদ আবদুল্লাহ, হাজিগঞ্জ উপজেলা সভাপতি আলহাজ মোহাম্মদ আলী, হাফেজ শাহাদাত হোসাইন, সেক্রেটারি, এমদাদুল হক সুমন মোল্লা, মুফতি ইকবাল হোসাইন, মাওলানা আবদুস সালাম, মাওলানা আবদুল কুদ্দুস প্রমুখ।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।