বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ২:২২ পিএম
চাঁদপুরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য সহকারীদের সংগঠন ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ জুন ২০২৫) সকালে অবস্থান কর্মসূচি পালন করেছে চাঁদপুর সদর হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ওমর ফারুক এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি আলমগীর কবির, অর্থ সম্পাদক বিএম রোকনুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক ইয়াছমিন আক্তার, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জাফর আলী গাজী, সহ-সভাপতি হারুন রশীদ, ফারহানা শিকদার, নুরে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম খান, আইরিন পারভীন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক এম এ মান্নান বেপারী, মহিলা সম্পাদক সেলিনা আক্তার, ক্রীড়া সম্পাদক কমল চন্দ্র দাস এবং সম্মানিত সদস্য রাজিয়া সুলতানা।

Model Hospital

কর্মসূচিতে উপজেলার সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সরকারের প্রতি ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

দাবিসমূহের মধ্যে রয়েছে:
১. নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান নির্ধারণপূর্বক ১৪তম গ্রেড প্রদান।
২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এবং ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীতকরণ।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
৪. পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিযুক্ত কর্মরতদের অভিজ্ঞতার ভিত্তিতে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ।
৫. টাইম স্কেল বা উচ্চতর গ্রেড প্রাপ্তদের তা পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যুক্ত করা।
৬. সকল পর্যায়ে ন্যায্য পদোন্নতি ও স্বীকৃতি নিশ্চিত করা।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।