বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে অপুর মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:৩৯ পিএম
চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে অপুর মনোনয়নপত্র জমা

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন দৈনিক বাংলাদেশের আলো, ডেইলি স্টেট চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর খবর পত্রিকার চিফ রিপোর্টার সাইদ হোসেন অপু চৌধুরী।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার আলম পলাশ ও নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা এবং মাসুদ আলমের কাছে সোমবার (২৩ জুন) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাইদ হোসেন অপু চৌধুরী।

অপু চৌধুরী বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, ও প্রচার সম্পাদক হিসেবে অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি জাতীয় দৈনিক বাংলাদেশের আলো, ডেইলি স্টেট, আলোর বার্তা এর চাঁদপুর প্রতিনিধি, চাঁদপুরের নিয়মিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার চিফ রিপোর্টার, প্রিয় চাঁদপুর, প্রিয় সময়, নীলকন্ঠ ও আলোকিত সারাদেশ অনলাইন নিউজ পোর্টালের সাথে সম্পৃক্ত রয়েছেন।

সাংগঠনিক শক্তিকে গতিশীল করতে তিনি এসোসিয়েশনের সকল সদস্যের ভোট ও দোয়া প্রত্যাশা করেন।

উল্লেখ্য: আগামী ৩০ জুন সোমবার চাঁদপুর প্রেসক্লাবে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের গোপন ব্যালটের মাধ্যমে ২ বছরের জন্য পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করবেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital