বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ২৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৭:৪৩ পিএম
কচুয়ায় ২৫টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কচুয়ায় ২৫টি পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড অভিযান চালিয়ে কচুয়া পৌরসভার কড়ইয়া, পলাশপুর ,মাছিমপুর, কচুয়া উত্তর ইউনিয়নের কাজকামাতা এলাকার অবৈধ গ্যাস সংযোগ, বকেয়া বিল, অনুমোদনবিহীন সংযোগ দিয়ে রাইজার লাগিয়ে গ্যাস ব্যবহার করার দায়ে ২৫টি পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

গৌরিপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অম্লান কুমার দত্ত জানান,আমরা ৫টি গ্রুপে ১শত২৫টি পরিবারের গ্যাস সংযোগ পরিদর্শন করি। তার মধ্যে কিছু গ্রাহক দীর্ঘদিন যাবত বকেয়া গ্যাস বিল পরিশোধ না করায় এবং গ্যাস কোম্পানীর অনুমতি ছাড়া কিছু গ্রাহক দালাল দিয়ে ভূয়া কাগজ পত্র তৈরী করে রাইজার লাগিয়ে গ্যাস ব্যবহার করছে। যা কোম্পনীর নিয়মের পরিপন্থি। তাই এ সব গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হযেছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিনের প্রক্রিয়া অব্যাহত থাকবে। দিনের বেলা গ্যাস না থাকার বিষয় জানতে চাইলে তিনি বলেন অবৈধ সংযোগ বন্ধ হলে গ্যাস সংকট কমে যাবে।

অভিযান পরিচালনা কালে বাখরাবাদ গ্যাস কোম্পানীর কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপক (পরিকল্পনা) প্রকৌশলি বাপ্পী সাহরিয়ার, ব্যবস্থাপক (রাজস্ব) আ: রাজ্জাক, ব্যবস্থাপক (সঞ্চালন) মমিরুল হক , ব্যবস্থাপক (সেবা) কবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।