শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১০:৩১ পিএম
হাইমচরে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্য নিয়ে আজ হাইমচরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়েছে। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হলেও ঈদুল আযহার সরকারি বন্ধের কারণে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ১২টায় উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়-এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল-এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, যুব উন্নয়ন অফিসার আজহারুল ইসলাম চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল সহকারী প্রকৌশলী নুর হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক উপজেলা কর্মকর্তা আব্দুর রহমান।
এছাড়াও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুস সালাম, পল্লী বিদ্যুৎ এজিএম তৌহিদুর রহমান এবং হাইমচর প্রেসক্লাব সদস্য শিমুল অধিকারী সুমন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সকল বক্তা পরিবেশ দূষণ রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং প্লাস্টিক দূষণ বন্ধের ওপর জোর দেন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাংবাদিকবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital