শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আরাভ কাজ করে সেইসব মানুষের জন্য, যাদের পাশে খুব কম মানুষই দাঁড়ায়

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:৪৫ পিএম
আরাভ কাজ করে সেইসব মানুষের জন্য, যাদের পাশে খুব কম মানুষই দাঁড়ায়

কলেজকেন্দ্রিক একটি নতুন সামাজিক সংগঠন Voice of Youth Humanity Bangladesh যাত্রা শুরু করে।

মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে এগিয়ে আসেন ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সম্প্রতি গঠিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার কৃতিসন্তান মো. নাঈম হাসান আরাভ। তিনি বর্তমানে ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগে বিবিএ (অনার্স) কোর্সে অধ্যয়নরত।

মো. নাঈম হাসান আরাভ এর আগেও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। নিজ এলাকায় তিনি প্রতিষ্ঠা করেন স্বপ্নচূড়া ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা এখনো সক্রিয়ভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।

Model Hospital

সভাপতির দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়ায় নাঈম হাসান বলেন, ‘ছোটবেলা থেকেই দেশের ও সমাজের মানুষের জন্য কাজ করার স্বপ্ন ছিল। Voice of Youth Humanity Bangladesh-এর নেতৃত্ব পাওয়াটা আমার কাছে সম্মানের বিষয় নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি মানবিক মূল্যবোধকে সামনে রেখে এই দায়িত্ব পালন করতে চাই।’

সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেও এখনো বড় পরিসরে কোনো কার্যক্রম অনুষ্ঠিত হয়নি। তবে নবগঠিত কমিটির অধীনে শিগগিরই মানবিক ও শিক্ষাবিষয়ক নানা কর্মসূচি শুরু করার প্রস্তুতি চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital