বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই ৬৩ পরীক্ষার্থী অনুপস্থিত

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:৪৯ পিএম
ফরিদগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই ৬৩ পরীক্ষার্থী অনুপস্থিত

ফাইল ছবি

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৯ জন ছাত্র এবং ৪৪ জন ছাত্রী।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিস সূত্রে জানা গেছে, প্রথম দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২২ জন, আলিমে ৩৮ জন এবং এইচএসসি (কারিগরি) শাখায় ৩ জন।
ফরিদগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে ৪টি কেন্দ্রে, আলিম পরীক্ষা ৩টি কেন্দ্রে এবং কারিগরি পরীক্ষা ১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।
এ বছর উপজেলার ৮টি কলেজ থেকে মোট ১,৯৯৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৭৫৬ জন এবং ছাত্রী ১,২৪১ জন।
আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন ৭৫২ জন শিক্ষার্থী তাদের মধ্যে ছাত্র ৩৮৭ জন এবং ছাত্রী ৩৬৫ জন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital