বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৯:১০ পিএম
প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ
‘ঠিকানার খোঁজে, শিকড়ের সন্ধানে’ এই স্লোগানকে সামনে রেখে পথচলা প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
২৬ জুন বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। এসময় কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাবুরহট ক্যাম্পাসের একাডেমিক কো-অর্ডিনেটর কে.এম.ইকবাল গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোবারক পালোয়ান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাবুরহাট ক্যাম্পাসের এসিস্ট্যান্ট ভাইস প্রিন্সিপাল (এডমিন) হারাধন চক্রবর্তী, এসিস্ট্যান্ট ভাইস প্রিন্সিপাল (একাডেমিক) মো. ফয়েজ পাটওয়ারী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি  আশরাফুজ্জামান কাজী রাসেল‌।

বক্তারা বলেন, আমাদের পৃথিবীর নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানবসভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।

বক্তারা আরো বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান সময়ে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য। তাই বৃক্ষরোপণের উপকারিতা জানান দেওয়া এবং বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে হবে। প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এই উদ্যোগকে আমরা ধন্যবাদ এবং অভিবাদন জানাই।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital