বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাতে জবাই হতো অসুস্থ ছাগল-ভেড়া, দিনে বিক্রি হতো রেস্টুরেন্টে

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১১:৩০ পিএম
রাতে জবাই হতো অসুস্থ ছাগল-ভেড়া, দিনে বিক্রি হতো রেস্টুরেন্টে

রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পচা ও অস্বাস্থ্যকর মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ জুন) কুর্শা ইউনিয়নের উত্তর ঘনিরামপুর গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৫৫ কেজি পচা কলিজা, ফুসফুস, ভুড়িসহ অনুপযোগী মাংস উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা। তাকে সহায়তা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইফতেখায়রুল ইসলাম এবং থানা পুলিশের একটি টিম।

স্থানীয়দের অভিযোগ, জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে রাতে অসুস্থ ছাগল ও ভেড়া জবাই করে হোটেল-রেস্টুরেন্টে সেই মাংস সরবরাহ করতেন। অভিযোগে আরও বলা হয়, এসব মাংস রাখা হতো সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে, যা জনস্বাস্থ্যের জন্য ছিল মারাত্মক হুমকি।

অভিযানের সময় প্রায় ৩০ কেজি পচা কলিজা, ফুসফুস ও পশুর মাথার অংশ এবং ২৫ কেজি পচা ভুড়ি জব্দ করা হয়। প্রাণিসম্পদ কর্মকর্তারা নিশ্চিত করেন, এসব মাংসে তীব্র দুর্গন্ধ ছিল এবং তা খাওয়ার একেবারেই অনুপযোগী।

Model Hospital

অভিযুক্ত জাহিদুলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত মাংস তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

ইউএনও রুবেল রানা জানান, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় অভিযুক্তকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital