বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মুসলিম ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৮:৫৭ পিএম
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মুসলিম ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৭ জুন শুক্রবার বাদ আসর শহরের বাইতুল আমিন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল বাকির সভাপতিত্বে এবং যুব নেতা  মাওলানা তারেক হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মাওলানা আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, চাঁদপুর শহর শাখার সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, সহ-সাধারণ সম্পাদক রাজারগাঁও দ্বাদশগাঁও ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা মজলিসে আমেলার সদস্য হাফেজ শরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ ইসমাইল।

বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর আগ্রাসনের আমরা তীব্র নিন্দা জানাই। ইরান ও ইসরাইলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসন থেমে নেই। তারা ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মজলুম ফিলিস্তিনিদের নির্বিচারে গুলি করছে। ইসরাইলের এই আগ্ৰাসনে জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকায় আমরা হতাশ। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরাইল মুসলিমদের উপর বর্বরতা চালিয়ে যাচ্ছে।

বক্তারা বলেন, যুদ্ধবিরতির নামে ইসরাইলকে রক্ষা করার অপচেষ্টা চলছে। মুসলমানদের ধ্বংস করতে আন্তর্জাতিকভাবে চক্রান্ত অব্যাহত রয়েছে। তাই সময় এসেছে বিশ্ব মুসলিম উম্মাহকে একত্রিত হয়ে প্রতিবাদ গড়ে তোলার। এখনই সময় মুসলমানদের এক হওয়ার, ইহুদি-নাসারাদের পণ্য বর্জনের, এবং ইসলাম কায়েমে একযোগে কাজ করার।

Model Hospital

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশের শুরুতে কুরআনে কারীম থেকে তেলাওয়াত করেন যারা অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ। বিক্ষোভ মিছিল শেষ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও বিজয়ের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital