বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মমতাজ বেগমের শোকাহত পরিবারের পাশে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৯:৫৯ পিএম
মমতাজ বেগমের শোকাহত পরিবারের পাশে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান

কচুয়ায় দুর্বৃত্ত কর্তৃক হত্যার শিকার মমতাজ বেগমের কবর জিয়ারত করছেন, অস্ট্রেলিয়া বিএনপি শাখার সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।

কচুয়া উপজেলার চাপাতলী গ্রামের ব্রিকফিন্ড ব্যবসায়ী মৃত বাচ্চু প্রধানীয়ার স্ত্রী মমতাজ বেগম (৬৫) নির্মম ভাবে দুর্বৃত্ত কর্তৃক হত্যার শিকার হয় ২৫ জুন দিবাগত রাতে।

মমতাজ বেগমের শোকাহত পরিবারের পাশে দাড়িয়েছেন বিএনপি কেন্দ্রীয় নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।

তিনি গতকাল শুক্রবার বিকেলে মমতাজ বেগমের বাড়ি পৌছামাত্র তাকে দেখে নিহতের ছেলে সোহেল প্রধানিয়াসহ পরিবারের লোকজনরা কান্নায় ভেঙ্গে পড়ে।

ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান শোকাহতদের সান্তনা দিয়ে বলেন,মমতাজ বেগমের হত্যার সাথে যারা জড়িত তাদেরকে খুজেঁ বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে সকল ধরনের সহযোগীতা করবো। তা ছাড়াও আপনাদের দুঃখ কষ্টে সর্বদা আপনাদের পাশে থাকার দৃহ অঙ্গীকার করছি।

Model Hospital

দুর্বৃত্তরা কোন ফাঁক-ফোকরে পার পেয়ে যেতে পারবে না, এই বিশ্বস আপনেরা রাখবেন। শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা জানানোর পর তিনি নিহত মমতাজ বেগমের কবর জিয়ারত করে তাঁর আত্মা মাগফিরাত কামনা করেন।

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital