বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে ফ্রিজ-কাপ মিনি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৮:০০ পিএম
মতলবে ফ্রিজ-কাপ মিনি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট কর্তৃক আয়োজিত ফ্রিজ-কাপ মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) বিকেলে ষাটনল পর্যটন কেন্দ্র মাঠে ফুটবল খেলার উদ্বোধন করেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু।
বিএনপি নেতা মোঃ কামরুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজহারুল হক মুকুল, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোহেল, সদস্য মোঃ শফিকুল ইসলাম, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন সরকার।
ফিরোজ শাহ একাদশকে টাইব্রেকারে হারিয়ে জোরখালী একাদশ চ্যাম্পিয়ন হয়।
বশির আহমেদ খান বলেন,  জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশের প্রতিটি ওয়ার্ডে, মহল্লায়, থানায়, উপজেলা পর্যায়ের সব খেলার মাঠ সংস্কার করা হবে।
তিনি আরও বলেছেন, খেলার জন্য উপযোগী করে গড়ে তোলা হবে। যাতে বাবা-মা তার ছেলে মেয়েকে নিয়ে খেলাধুলার জন্য মাঠে যেতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন পরিকল্পনা রয়েছে।
সম্মানিত অতিথি ছিলেন, সাংবাদিক মোঃ শাহিন আলম, সমাজ সেবক মোঃ নান্নু মিয়া, মোঃ জহিরুল ইসলাম, মোঃ আক্তার হোসেন তাঁতী, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, মোঃ মনির হোসেন সরকার, মোঃ মনির হোসেন মেম্বার, মোঃ ছমির আলী, মোঃ আব্দুল মজিদ, মোঃ জামাল মিয়াজী, মোঃ দবির প্রধান, মোঃ মোসলেম প্রধান।
আয়োজকবৃন্দরা হলো- মোঃ রনি হোসেন, মোঃ ইমরান তাঁতী, মোঃ রাজিব রাজু, মোঃ কবির প্রধান, মোঃ শরীফ তাঁতী, মোঃ আল-আমিন, মোঃ রাজন বেপারী।
খেলা পরিচালনায় করেন- হৃদয়, মিরাজ, লিটন, শুভ, সিয়াম, মাশরাফি, রিফাত, জিহাদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital