বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঢাকার মহাসমাবেশে চাঁদপুর থেকে ইসলামী আন্দোলনের ২০ হাজার নেতাকর্মীর যোগদান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৮:০৮ পিএম
ঢাকার মহাসমাবেশে চাঁদপুর থেকে ইসলামী আন্দোলনের ২০ হাজার নেতাকর্মীর যোগদান

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারী কেএম ইয়াসিন রাসেদ সানী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদের নেতৃত্বে ২০ সহস্রাধিক নেতাকর্মী যোগদান করেন।

সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে চাঁদপুর জেলা থেকে ২০ সহস্রাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন।

শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারী কেএম ইয়াসিন রাসেদ সানী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদের নেতৃত্বে এই বিপুলসংখ্যক নেতাকর্মীরা সমাবেশে যোগদান করেন।

মহাসমাবেশ সফল করতে চাঁদপুর, হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলা শাখা লঞ্চযোগে, মতলব উত্তর উপজেলা শাখার একাংশও মোহনপুর থেকে পৃথক রিজার্ভ লঞ্চে, মতলব উত্তর, দক্ষিণ, হাজীগঞ্জ, শাহারাস্তি, কচুয়া উপজেলা শাখা পৃথক পৃথক রিজার্ভ বাস ও মাইক্রো নিয়ে মহাসমাবেশে অংশগ্রহণ করে।

এছাড়াও চাঁদপুর লঞ্চঘাট থেকে সকাল ৯টায় ঈগল-৩ লঞ্চ সমাবেশের উদ্দেশ্যে ছেড়ে যায়।

Model Hospital

১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। আর দুপুর ২টায় সমাবেশের মূলপর্ব শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম চরমোনাই পীর।

এ সময় ‘নারায়ে তাকবির আল্লাহ আকবার’ স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা সোহরাওয়ার্দী উদ্যান। মহাসমাবেশ থেকে ১৬ দফা ঘোষণা করেন ইসলামী আন্দোলন।

চাঁদপুর জেলা, উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে কষ্ট করে নেতাকর্মীরা সমাবেশে যোগদান করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে সভাপতি ও সেক্রেটারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital