বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর কারাগারে ফল উৎসবে ৮১৭ বন্দির মুখে হাসি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১১:১১ পিএম
চাঁদপুর কারাগারে ফল উৎসবে ৮১৭ বন্দির মুখে হাসি

রোববার (২৯)' জুন চাঁদপুর জেলা কারাগারে বন্দীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করেন জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা।

কারাগার শুধু বন্দিত্বের স্থান নয়—এটি হতে পারে পুনর্বাসন, মানসিক প্রশান্তি ও মানবিক উন্নয়নের ক্ষেত্রও। সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে চাঁদপুর জেলা কারাগারে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়ছোঁয়া আয়োজন
মৌসুমি ফল উৎসব।

রোববার (২৯)’ জুন চাঁদপুর জেলা কারাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কারা অধিদপ্তরের আওতায় চাঁদপুর জেলা কারাগার কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে আয়োজিত এ উৎসবে ৮১৭ জন বন্দির মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়। প্রত্যেক বন্দিকে আম এবং কাঁঠাল প্রদান করা হয়। অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে কারাগারের অভ্যন্তরে, যা দীর্ঘ সময় বন্দিত্বে থাকা কারাবন্দিদের মধ্যে তৈরি করে ভিন্নধর্মী এক অনুভব।

ফল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা, কারাগারের সহকারী সার্জন ডাঃ মোঃ বেনজির আহমেদ, জেলার জুবাইর হোসেন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

Model Hospital

জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা জানান, ‘কারাবন্দিদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। মৌসুমি ফল প্রাপ্তিতে তারা আনন্দিত হয়েছেন এবং এতে কারাগারের ভেতরে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।’

এ ফল উৎসব বন্দিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বন্দিদের আত্মীয়-স্বজন, কর্মকর্তারা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ আয়োজনের প্রশংসা করেন।

জেল সুপার বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ বন্দীদের মধ্যে ইতিবাচক মনোভাব গঠনে সহায়ক এবং তাদের পুনর্বাসন প্রক্রিয়াকে গতিশীল করে।

আয়োজনে অংশ নেওয়া এক বন্দি আবেগআপ্লুত হয়ে বলেন, ‘ফলের মৌসুমে বাড়িতে বিভিন্ন রকমের ফল খাওয়া হয়, কিন্তু কারাগারে থেকেও মৌসুমী ফল খেতে পারব—এটা কল্পনাও করিনি। এই আয়োজন আমাদের মনোবল বাড়িয়েছে এবং কারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।