শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ও মতলব উত্তর শ্রমিক দলের কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১১:২৮ পিএম
চাঁদপুর ও মতলব উত্তর শ্রমিক দলের কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার
চাঁদপুর জেলা ও নবগঠিত মতলব উত্তর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যক্রমের স্থগিতাদেশ তুলে নিয়েছেন কেন্দ্রীয় শ্রমিক দল।
গত ২৫ জুন কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন কর্তৃক স্বাক্ষরিত এক রেজুলেশন পত্রে এ তথ্য জানানো হয়।
রেজুলেশনের উল্লেখ করা হয়, গত ২৫জুন- ২০২৫, বুধবার বেলা ১১.০০ টায় শ্রমিক দল কেন্দ্রীয় কার্যালয়ে স্থগিতকৃত চাঁদপুর জেলা কমিটির বিষয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহম্মদ মানিক, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মন্জুরুল ইসলাম মন্জু। সভায় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা কমিটির নেতা নজরুল ইসলাম, হাবিবুর রহমান, আব্দুল হাই দুলাল, মাহবুবুর রহমান সৈয়াল ও কাজী বাবু।
সভায় সমসাময়িক শ্রমিক রাজনীতি, বিগত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে শ্রমিক দলের ভূমিকা ও বর্তমান পেক্ষাপটে শ্রমিক দলের অবস্থান নিয়ে নাতিদীর্ঘ আলোচনা করেন এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।
সভায় উপস্থিত সকলের খোলামেলা আলোচনার পর নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ- ১. চাঁদপুর জেলা কমিটির স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়। ২. সভায় চাঁদপুর জেলাধীন মতলব উত্তর উপজেলা কমিটির স্থগিতকৃতাদেশ প্রত্যাহার করে সকল পক্ষের সমন্বয়ে কমিটি পূনঃগঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভা সমাপ্তি ঘোষনা করেন। – আনোয়ার হোসাইন, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।
মতলব উত্তর উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, আমাদের মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের কার্যক্রমের স্থগিতাদেশ তুলে নেওয়ায় কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মন্জুরুল ইসলাম মন্জু, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ উদ্দিন মানিক, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital