বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এনসিপির সমন্বয়ক কমিটি গঠন

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১১:১৩ এম
চাঁদপুরে এনসিপির সমন্বয়ক কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর জেলা সমন্বয় কমিটি গঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) রাতে দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে মো. মাহবুব আলমকে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। যুগ্ম-সমন্বয়কারী হিসেবে আছেন খান মো. নিয়াজ মোর্শেদ, ডা. আরিফুল ইসলাম, আমান উল্লাহ, তামিম খান, শরীফুর ইসলাম (দেওয়ান শরীফ), মো. নবীর হোসেন ও মো. ফরহাদ আহমেদ আলী।

সদস্যরা হলেন- খাজা মাঈনুল ইসলাম, মো. মোকলেসুর রহমান মুকুল, মো. তাফাজ্জল হোসেন পলাশ, সৈকত হোসেন আমিন, আহমেদ সজীব, আজিজুল হক রাজু, মো. ইমাদুল ইসলাম ইমাদ, হেলাল উদ্দিন, নাজমুল শুভ, রেদওয়ান হোসেন, মো. সাইফুর রহমান গাজী, মুফতি মাহমুদ হাসান, মো. ইয়াছিন জামিল সীমান্ত, খালিদ মাহমুদ, মো. রাকিবুল হাসান, মো. শাহজাদা জামান ছাকিব ও জান্নাতুল নাইমা।

Model Hospital

আহ্বায়ক কমিটি গঠন না করা পর্যন্ত আগামী ৩ মাস এই কমিটি চাঁদপুর জেলার দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।