শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর রোটারী ক্লাবের নূতন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৭:২৯ পিএম
চাঁদপুর রোটারী ক্লাবের নূতন কমিটি গঠন

বাংলাদেশে সপ্তম রোটারী ক্লাব হিসেবে সুপ্রতিষ্ঠিত চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৫-২০২৬ রোটারী বর্ষের নূতন কমিটি গঠন করা হয়েছে।  এতে সভাপতি হিসেবে রোটারিয়ান মো. মোস্তফা (ফুল মিয়া) এবং সেক্রেটারী হিসেবে নাজিমুল ইসলাম এমিল নির্বাচিত হয়েছেন।

সোমবার  (৩০ জুন ২০২৫) রাত ১২টা ১ মিনিটে তারা বিদায়ী সভাপতি অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম ও বিদায়ী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন এবং ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত তাঁদের নেতৃত্বে গঠিত বোর্ড অব ডিরেক্টর্স নিয়ে দায়িত্বপালন করবেন।

চাঁদপুর রোটারী ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি (বোর্ড অব ডিরেক্টর্স) হচ্ছে : সভাপতি রোটারিয়ান মো. মোস্তফা (ফুল মিয়া), পিএইচএফ; আইপিপি (ইমেডিয়েট পাস্ট প্রেসিডেন্ট) রোটা. অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, পিএইচএফ; প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৬-২০২৭) রোটা. অ্যাড. পলাশ মজুমদার, আরএফএসএম; ভাইস প্রেসিডেন্ট-১ রোটা. উজ্জ্বল হোসাইন, ভাইস প্রেসিডেন্ট-২ রোটা. মাহবুবুর রহমান সুমন, এমপিএইচএফ, এমসি, ভাইস প্রেসিডেন্ট-৩ রোটা. গোপাল চন্দ্র সাহা, পিএইচএফ; সেক্রেটারী  রোটা. নাজিমুল ইসলাম (এমিল), আরএফএসএম; সেক্রেটারী ইলেক্ট (২০২৬-২০২৭) রোটা. মো. রফিকুল ইসলাম, আরএফএসএম; জয়েন্ট সেক্রেটারী-১ রোটা. শাহিন আক্তার, জয়েন্ট সেক্রেটারী-২ রোটা. হাবিবুর রহমান পাটোয়ারী, পিএইচএফ,জয়েন্ট সেক্রেটারী-৩ রোটা. ইবনে আজম (সাব্বির), আরএফএসএম, জয়েন্ট সেক্রেটারী-৪ রোটা. কাজী মিজানুর রহমান, আরএফএসএম; ট্রেজারার রোটা. বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, আরএফএসএম; ডিরেক্টর-ক্লাব সার্ভিস রোটা. সঞ্জয় কুমার অধিকারী, আরএফএসএম, ডিরেক্টর-ভোকেশনাল সার্ভিস রোটা. জুয়েল হাসান, আরএফএসএম, ডিরেক্টর-কমিউনিটি সার্ভিস রোটা. মো. কবির হোসাইন খান, আরএফএসএম, ডিরেক্টর-ইন্টারন্যাশনাল সার্ভিস রোটা. মাঈনুল হক (জীবন), আরএফএসএম, ডিরেক্টর-ইয়ূথ সার্ভিস রোটা. সাইফুল ইসলাম (রনি); বুলেটিন এডিটর রোটা. রেদওয়ান রহমত উল্লাহ (সম্রাট), আরএফএসএম, জয়েন্ট বুলেটিন এডিটর রোটা. মানিক লাল দেবনাথ, আরএফএসএম; চীফ সার্জেন্ট অ্যাট আর্মস্ রোটা. মো. মাইনুদ্দিন, আরএফএসএম; সার্জেন্ট অ্যাট আর্মস রোটা. অ্যাড. ভাস্কর দাস, আরএফএসএম, রোটা. মো. ফয়সাল আহমেদ ফরাজী, আরএফএসএম, রোটা. মো. মহসিন ভূঁইয়া, আরএফএসএম, রোটা. গাজী মো. মোহসেন কাদের, আরএফএসএম।

উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি রোটা. মোস্তফা (ফুল মিয়া) ও সেক্রেটারী রোটা.  মো. নাজিমুল ইসলাম (এমিল)  চাঁদপুর রোটারী ক্লাবের যুব সংগঠন, বাংলাদেশের দ্বিতীয় রোটার‌্যাক্ট ক্লাব চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্বপালন করেন এবং তারপর রোটারীতে যোগদান করে চাঁদপুর রোটারী ক্লাবে গুরুত্বপূর্ণ সকল পদে দায়িত্বপালন করে বর্তমান পদে নির্বাচিত হয়েছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital