বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৪৫ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্র মুজাহিদের : দুঃচিন্তায় পরিবার

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৮:০২ পিএম
৪৫ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্র মুজাহিদের : দুঃচিন্তায় পরিবার
চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ১২ বছর বয়সী মোঃ মুজাহিদ নামে এক মাদ্রাসা ছাত্র প্রায় দেড় মাস ধরে নিখোঁজ রয়েছে। এতে করে আতঙ্কে রয়েছে মাদ্রাসা ছাত্র মুজাহিদের পরিবারের সদস্যরা।
মোঃ মুজাহিদ গত ১৯ মে বুধবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার আল জামিয়াতুল ইসলামীয়া সামছুল উলুম মহামায়া মাদ্রাসা মাঠে সহপাঠীদের সাথে খেলতে বের হয়ে আর মাদ্রাসায় ফিরে যায়নি। এই দেড় মাসে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায় নাই।
উপাদী দক্ষিণ ইউনিয়নের কোটরাবন্দ গ্রামের মিজি বাড়ির বাসিন্দা মোঃ জামাল মিজির ছেলে মোঃ মুজাহিদ এর শারীরিক গড়ন: চুল-ছোট/খাট, গায়ের রঙ: শ্যামলা ও মুখমন্ডল: কিছুটা লম্বাটে। নিখোঁজের সময় তার পড়নে সাদা রঙের পাজামা ও পাঞ্জাবি পরিহিত ছিল।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানায় তাৎক্ষণিক একটি সাধারণ ডায়েরি করে রেখেছেন নিখোঁজ মুজাহিদের বাবা।
জিডি নং- ১৪৭২। তবে তার পরিবারের সাথে কারো কোনো শত্রুতা নেই বলেও জানান মুজাহিদের পিতা মোঃ জামাল মিজি। এদিকে মুজাহিদের  বাবা জামাল মিজি তার সন্তানের খোঁজে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন অসহায় পরিবারটি। এবং তার কোনো খবর পেলে 01872572224, 01819197946 এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital