পরিবার ও শিক্ষক মহলে চরম উৎকণ্ঠা
চাঁদপুরে হিফজ বিভাগের ছাত্র নিখোঁজ
চাঁদপুরের স্বর্ণখোলা রোডের দারুল ফজল মাদ্রাসা থেকে মো. সাইফ নামের এক হিফজ বিভাগের ছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (আজ) দুপুর আনুমানিক ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে কাউকে কিছু না বলেই সে চলে যায়।

নিখোঁজ মো. সাইফের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বদরপুর গ্রামে। তার পিতার নাম মাসুদ আলম। ডাকঘর টোরা মুন্সীরহাট।

পরিবারের সদস্য ও মাদ্রাসার শিক্ষকরা জানিয়েছেন, ছেলেটির কোনো ধরনের মানসিক সমস্যা বা পূর্বের কোনো নিখোঁজ হওয়ার ইতিহাস নেই। হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারের সবাই দুশ্চিন্তায় ভুগছেন।

কোনো সহৃদয় ব্যক্তি মো. সাইফের সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে 01715-919028, 01711-999462, 01336-436570 যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।






