শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১০:১৯ পিএম
শাহরাস্তিতে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা
শাহরাস্তিতে জাতীয় ফল মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই-২০২৫ ) বিকেলে উপজেলা পরিষদের চত্বরে ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
এবার “দেশি ফল বেশি খাই” এ শ্লোগানকে সামনে রেখে উপজেলার সর্বস্তরের জনগণকে দেশীয় ফলের গুণাগুণ ও সচেতনতায় উদ্বুদ্ধ করতেই এ প্রয়াস। উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ আয়শা আক্তারের সভাপতিত্বে এ মেলায় প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
প্রধান অতিথি মেলার নির্ধারিত স্থানে প্রদর্শিত দেশীয় / হাইব্রীড জাতের আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, কলা, ড্রাগন, আনারস সহ নানা জাতের দেশীয় মৌসুমি ফল ঘুরে ঘুরে প্রত্যক্ষ করেন।
ওই সময় তিনি প্রধান অতিথি, ফল চাষের পদ্ধতি, পুষ্টিগুণ ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আয়োজকদের সঙ্গে  সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।
উপজেলা কৃষি অফিসার জানিয়েছেন, দেশের পুষ্টি নিরাপত্তা ও কৃষিভিত্তিক অর্থনীতিকে গতিশীল করতে দেশীয় ফল চাষে উদ্বুদ্ধ করা এখন সময়ের দাবি।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সারোয়ার আলম, উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমিন, মহিলা বিষয় কর্মকর্তা মাকসুদা আক্তার, আইসিটি কর্মকর্তা মোঃ শাহাজান, জনপ্রতিনিধিদের মধ্যে মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাবেক উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র দাস, বর্তমান  নিবাস চন্দ্র দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইউনুছ পাটোয়ারীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষ অতিথিদের ফল দিয়ে আপ্যায়ন করানো হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital