শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আশেক আলী খান স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১০:২২ পিএম
কচুয়ায় আশেক আলী খান স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন

কচুয়ার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা।

কচুয়া উপজেলার গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ শাখার ছাত্রদলের নতুন কমিটি গঠন ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, প্রচার সম্পাদক জোবায়ের হোসেন রাসেল,ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সোহেল আহমেদ, যুবদল নেতা জাকারিয়া খান তুহিন,ছাত্রদল নেতা জাহাঙ্গীর সরকার,উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার অভি, মিনহাজ কবির অন্ত, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম,বিতারা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বোরহান উদ্দিন,কাদলা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন,বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাকিব হোসেন প্রমুখ।
এ সময় ইউনিয়ন ছাত্রদল ও  ও গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংগঠনিক আলোচনা শেষে অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ শাখার ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি আতাউল ইসলাম শামীম, সিনিয়র সহসভাপতি শিহাব তালুকদার, সাধারণ সম্পাদক তানভীর মীর, যুগ্মসাধারণ সম্পাদক উজ্জ্বল মোল্লা, সাংগঠনিক সম্পাদক তানভীর তালুকদার, দপ্তর সম্পাদক পারভেজ ইভানসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন উপজেলা ছাত্রদল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital