শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে মেধা তালিকায় ৯ম হাজীগঞ্জের কামরুল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১২:৪৩ এম
৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে মেধা তালিকায় ৯ম হাজীগঞ্জের কামরুল

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামের (হাকিম মাস্টার বাড়ি) কৃতী সন্তান কামরুল হাসান ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে (প্রাণিবিদ্যা) মেধাতালিকায় নবম স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছেন।

কামরুল হাসান মরহুম লিয়াকত আলীর ছেলে। তাঁর বাবা পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় থেকে, যেখানে তিনি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। এরপর হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ২০১৬ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৪২ পান।

উচ্চশিক্ষার জন্য কামরুল হাসান ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে এবং সেখান থেকেই অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন প্রথম শ্রেণিতে।

৪৪তম বিসিএসে প্রথমবার অংশ নিয়ে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে কামরুল হাসান বলেন, ‘৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে (প্রাণিবিদ্যা) সুপারিশপ্রাপ্ত হওয়ায় প্রথমেই মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক, বন্ধু-বান্ধবসহ যারা এই যাত্রায় আমাকে সমর্থন ও সাহস জুগিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, বিশেষভাবে আমার মা ও বড়ভাইকে। দীর্ঘ শিক্ষাজীবন শেষে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারা আমার জন্য সত্যিই আনন্দের। আমি যেনো সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে পারি এবং সুশিক্ষিত, সুনাগরিক গড়ে তুলতে পারি—সেজন্য সকলের কাছে দোয়া চাই।’

Model Hospital

তাঁর এ সাফল্যে এলাকা জুড়ে আনন্দের জোয়ার বইছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital