বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ৩:৪৬ পিএম
হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
মোঃ সাজ্জাদ হোসেন রনি : বাংলাদেশ জাতীয়তা বাদীদল বিএনপির হাইমচর উপজেলায় ৭ নভেম্বর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২১ উপলক্ষে হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর বিকেল ৪ টায় হাইমচর উপজেলার সদর আলগী বাজার আদর্শ শিশু  নিকেত জুনিয়র হাইস্কুলে হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক হারুন অর রশিদ এর পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা  যুবদল আহবায়ক মোঃ জহির মাঝি,সদস্য সচিব আব্দুল মান্নান আখন, সেচ্ছাসেবক দল আহবায়ক বোরহান উদ্দিন জোটন,সদস সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি,  ছাত্রদল আহবায়ক মোঃ ফয়সাল হোসেন আখন,ওলামাদল সাধারণ সম্পাদক মাও.আলাউদ্দিন আনসারী।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক  আব্দুল কুদ্দুস মেহনতি,সাবেক  দপ্তর সম্পাদক নাজমুল হোসেন আখন,সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ খান, আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাষ্টার, উপজেলা কৃষক দল সাবেক  সভাপতি সরদার মোঃ আবু তাহের, যুবদল যুগ্ন আহবায়ক জি এম ফজলুর রহমান আকাশ, মোঃ সোলাইমান মিয়া,কলেজ ছাত্রদল আহবায়ক মোঃ সবুজ হোসাইন,সদস্য সচিব মোঃ আহসান হাবিবসহ উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভাটি প্রশাষনের হস্তক্ষেপ দীর্ঘায়ূ না করে সংক্ষেপে শেষ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।