বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আগামী ৫ জুলাই শনিবার শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্হ অঙ্গীকার পাদদেশের লেকে

চাঁদপুরে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১২:৫৫ এম
চাঁদপুরে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’

তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার পরিকল্পনার অংশ হিসেবে শিশুদের নিয়ে শুরু হচ্ছে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ- ২০২৫’ প্রতিযোগিতা।

আগামী শনিবার (৫ জুলাই ‘২৫ইং) সকালে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্হ অঙ্গীকার পাদদেশে লেকে সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবে আঞ্চলিক পর্যায়ে সেরা সাঁতারর খোঁজে বাংলাদেশ।

দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে।

বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ও বাংলাদেশ সুইমিং ফেডারেশন আয়োজনে চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পর্যায়ে এ প্রতিযোগিতায় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

Model Hospital

ইয়েসকার্ড প্রাপ্তদেরকে জাতীয় পর্যায়ে মেধাবী হিসেবে গন্য করা হবে । এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে চাঁদপুরের অঙ্গীকার পাদদেশে লেকের সংস্কার কাজ চলছে।

চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুরসহ মোট ৬ জেলার এ প্রতিযোগীরা এ প্রতিযোগিতায় অংশ নিবে।

অভিভাবকরাও সন্তানদের প্রতিযোগিতায় সেরা হওয়ার প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ক্ষুদে সাঁতারুরাও তাদের সেরাটা প্রদর্শনের জন্য অপেক্ষা করছেন। সব মিলিয়ে চাঁদপুরের এ আয়োজন শিশু সাঁতারুদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

“তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে তাদের লম্বা ট্রেনিংয়ের মাধ্যমে সেরা সাঁতারু খুঁজে বের করার যে পরিকল্পনা বাংলাদেশ সুইমিং ফেডারেশন নিয়েছিল, তারই অংশ হিসেবে চাঁদপুরে অনুষ্ঠিত হচ্ছে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ প্রতিযোগিতা।

‘জানাযায়, ৯-১১ বছর বয়সী এবং ১২-১৫ বছর বয়সী সাঁতারুরা ২ টি গ্রুপে এ প্রতিযোগিতায় অংশ নিবে।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সূত্রে জানা যায়, নবীন প্রতিভাবান সাঁতারু সন্ধানের লক্ষ্যে “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫” শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট শুরু হয়েছে,চলতি বছরের ১০ মে। এই কর্মসূচির আওতায় সারা দেশ থেকে মেধাবী ও প্রতিভাবান ৬০০ তরুন তরুণী মেধাবী আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরি করে সারা দেশ থেকে প্রতিযোগিতার মধ্য দিয়ে বাছাই প্রক্রিয়া পরিকল্পনা করে সম্ভাবনাময়ী সাঁতারুদের বাছাই করে আগামীর ক্রীড়া সম্পদে পরিণত করবে বাংলাদেশ সুইমিং ফেডারেশন।

বাংলাদেশ সুইমিং ফেডারেশন সূত্র থেকে জানা যায়, দেশের সকল বিভাগ ও ৬৪ টি জেলা হতে ১৫টি ভেন্যুতে প্রাথমিক পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

জানা যায়, চট্টগ্রাম বিভাগের সব কটি জেলার অর্থাৎ কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সেরা সাতারুরা স্ব স্ব জেলার সংশ্লিষ্ট প্রতিনিধিদের মাধ্যমে উপস্থিত হয়ে এ প্রতিযোগিতায় অংশ নিবে।

এ বিষয়ে চাঁদপুরের কৃতি সন্তান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলেন নানা প্রতিকূলতার কারণে নির্ধারিত সময়ে চাঁদপুর সুইমিং পুলে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি। তারপরও আমরা প্রতিযোগিতার জন্য উপযুক্ত স্থান হিসেবে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্হ অঙ্গকীর পাদদেশে লেকে এ প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নেই।

তিনি বলেন, আমাদের আয়োজনে বা বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২৫ইং সহযোগিতায় রয়েছেন বাংলাদেশ নৌবাহিনী।

তিনি আরো বলেন, ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে জেলা প্রশাসক সহ অন্যান্য জেলার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করে অনুষ্ঠানটি সফল করার জন্য সকলের সহযোগিতা চেযেছি।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ইতিহাস ও ঐতিহ্যের আলোকে চাঁদপুরের সাঁতারের ইতিহাস রয়েছে। সেটি অক্ষুণ্ণ রাখতে আমার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি । সে আলোকে চাঁদপুরে আয়োজনটি হবে।

আমি চাঁদপুরবাসীর সকলের সহযোগিতা নিয়ে সফল ভাবে সম্পূর্ণ করার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital