বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে এক ইউনিয়নে দু’জন বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১২:৫৭ এম
হাজীগঞ্জে এক ইউনিয়নে দু’জন বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে বড়কুল পূর্ব ইউয়িনের দু’কৃতি সন্তান ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারশি প্রাপ্ত হয়েছেন। তারা হলেন বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কুল গ্রামের মো. হাবীবউল্যাহ ভূইয়ার ছেলে বিএম হাসান মাহমুদ ও বড়কুল উত্তর গ্রামের মরহুম লিয়াকত আলীর ছেলে কামরুল হাসান।

বিএম হাসান মাহমুদের বাবা হাজীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা মো. হাবীবউল্যাহ ভূইয়া জানান, হাসান হাজীগঞ্জ দারুল উলুম আহমাদীয়া কামিল মাদরাসা থেকে দাখিল ও চট্রগ্রাম জামেয়া আহমেদিয়া সুন্নীয়া আলিয়া মাদরাসা থেকে পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। পরবর্তীতে ১৪-১৫ সেশনে ইকোনোমিকসে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ভর্তি হওয়ার সুযোগ পায়। সেখান থেকে কৃতিত্বের সাথে শিক্ষাজীবন শেষে করে। ৪৪তম বিএসএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারশি প্রাপ্ত হয়েছেন।

তিনি জানান, আমার ৪ ছেলে ও ১ মেয়ের মধ্যে হাসান মাহমুদ দ্বিতীয়। ছোট বেলা থেকেই তার লেখাপড়ার প্রতি আগ্রহ ছিলো। বর্তমানে সে সিলেটে শাহজালাল ইসলামী ব্যাংকে অফিসার পদে চাকরী করছে।

অপর দিকে বড়কুল উত্তর গ্রাম থেকে বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হওয়া মরহুম লিয়াকত আলীর ছেলে কামরুল হাসান ছোটকালেই বাবাকে হারিয়েছে। সে বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ২০১৬-২০১৭ সেশনে ঢাকা বিশ্ব বিদ্যালয়েল প্রাণী বিদ্যা সেকশানে ভর্তি হয়। সেখান থেকে শিক্ষা জীবন শেষে করে।

Model Hospital

বিসিএস ক্যাডারে উত্তীর্ণ বড়কুল ইউনিয়নের দু’কৃতি শিক্ষার্থী তাদের গৌরাবান্বিত অর্জনের জন্য বাবা-মা, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital