কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক সম্রাজ্ঞী সাহেদা গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞী সাহেদা বেগম।
চাঁদপুরের কচুয়ায় চিহ্নিত নারী মাদক কারবারি সাহেদা বেগম (৫৫) কে ৭ কেজি গাঁজা সহ গ্রেপ্তাার করেছে থানা পুলিশ।

গত বুধবার বিকালে উপজেলা কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। সাহেদা বেগম ঢাকা মিরপুর ডিএমপি রশিদার বস্তির মৃত হুমায়ুন কবিরে স্ত্রী।

কচুয়া থানার উপ-পরিদর্শক এসআই মিন্টু কুমার ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীরামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি সাহেদা বেগমকে আটক করি।

এসময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারি বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে কোর্টে সোর্পদ করা হয়েছে।





