বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবা ও  টাকাসহ শীর্ষ  দুই মাদক কারবারি গ্রেফতার

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৯:৪৮ পিএম
ফরিদগঞ্জে ইয়াবা ও  টাকাসহ শীর্ষ  দুই মাদক কারবারি গ্রেফতার

ফরিদগঞ্জে শীর্ষ দুই মাদক কারবারিকে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৫১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার টাকা সহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার কা হয়েছে।
বুধবার (৩ জুলাই) গভীর রাতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলমের নির্দেশনায় এসআই আরিফুর রহমান সরকারের নেতৃত্বে এবং ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর সহায়তায় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শীর্ষ মাদক কারবারি মো. রহমত উল্যাহ ওরফে শ্বেতী সোহেল (৩৩) ও মো. সুমন হোসেন (৪৩) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৫১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত রহমত উল্যাহ গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া এলাকার পাঠান বাড়ির মৃত হাবিব উল্যাহ পাঠানের ছেলে এবং সুমন হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের পশ্চিম ভাদুর এলাকার আফসার উদ্দিন মুন্সি বাড়ির কলিম উল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রহমত উল্যাহ ওরফে শ্বেতী সোহেলের বিরুদ্ধে ফরিদগঞ্জ ও রামগঞ্জ থানায় ৪টি এবং সুমন হোসেনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় ২টি মাদক মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ফরিদগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, “দীর্ঘদিন ধরে এই দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতারের চেষ্টা চলছিল। গত রাতে সফলভাবে অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital