বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুবিদপুর পূর্ব ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১:৪৯ এম
সুবিদপুর পূর্ব ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সদস্য ফরম বিতরন করছেন বিএনপি নেতৃবৃন্দ।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই ২০২৫) বিকেলে ইউনিয়নের বাসারা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মফিজুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা ও ফারুক আহমেদ খান।
এ সময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইয়াছিন মিয়াজি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক মোল্লা, যুবদলের আহ্বায়ক মো. এমরান হোসেন, সদস্য সচিব আব্দুল কুদ্দুস মিজি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মিয়াজি, শ্রমিক দলের আহ্বায়ক মাহফুজ পাটোয়ারী, সদস্য সচিব মাহবুব আলম, স্বেচ্ছাসেবক দলের জাহিদ ভূঁইয়া ও শরীফ সর্দার এবং কৃষক দলের সভাপতি মো. সালাউদ্দিন ও ছাত্রদলের সভাপতি মো. মনির হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমান সরকারের ফ্যাসিবাদী শাসন ও দমন-পীড়নের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে দেশের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও গ্রামে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। বিএনপি একটি আদর্শিক দল, এখানে দলীয় আদর্শ ও জনগণের অধিকার রক্ষাই হচ্ছে প্রধান লক্ষ্য।”
এ সময় বক্তারা আরও বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কর্ণধার আলহাজ্ব এম এ হান্নান গত প্রায় তিন দশক ধরে উপজেলাবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিগত সময়ে যারা ফরিদগঞ্জের এমপি ছিলেন, তারা এমপি হওয়ার আগে তো দূরের কথা, এমপি হওয়ার পরেও ফরিদগঞ্জের এত উন্নয়ন কাজ করেন নাই। ফরিদগঞ্জের বিএনপি আলহাজ্ব এম এ হান্নানের নেতৃত্বে অতীতের তুলনায় অনেক শক্তিশালী। আগামী নির্বাচনে দল আলহাজ্ব এম এ হান্নানকে মনোনয়ন দিবে ইনশাআল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।