বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপির নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১:৫৪ এম
ফরিদগঞ্জে বিএনপির নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন

চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহে ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

শুক্রবার (৪ জুলাই ২০২৫) দুপুরে উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো: হারুনুর রশিদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেগম খালেদা সুদৃঢ় নেতৃত্ব ও তারেক রহমান আমাদের তারণ্যের অহংকার। তাই বিএনপির পতাকা তলেই এদেশের তরুণদের জোয়ার। এদেশের আপামোর জনসাধারণ গত ১৭ বছর আমাদের পাশে ছিলেন বলেই স্বৈরাচার আমাদের দমাতে পারেনি। পতিত আওয়ামী লীগ এখন যেন আমাদের ঘাড়ে ভর করতে না পারেম সেজন্য আমাদের সর্তক থাকেত হবে। কোন ক্রমেই যেন আমাদের সদস্য ফরম তাদের হাতে না যায়।

মনে রাখতে বিএনপির ৩১ দফাই আগামীর বাংলাদেশের ভবিষ্যত। পিআর নয় জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত এলাকার জনপ্রতিনিধিরাই পারে মানুষের পশে দাড়াতে, অন্যরা নয়। যাদের ভোটের মাঠে অবস্থান নেই, তারাই এখন এসব নিয়ে ব্যস্ত। তৃণমূল থেকেই নেতৃত্ব তৈরি হয় একথা আামদের মনে রাখতে হবে।

Model Hospital

রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সোহেল খান, পৌর বিএনপি নেতা ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম টুটুল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক হারুন পাঠান, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ও বিএনপির নেতা শফিকুল ইসলাম স্বপন, পৌর যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক পেয়ার আহমেদ, শ্রমিকদল নেতা আবুল কাশেম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির খান, বিএনপি নেতা আনোয়ার হোসেন পাটওয়ারী, মশিউর রহমান রিপন, আ: কাদের প্রমুখ।

আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলার রূপসা দক্ষিণ, গুপ্টি পুর্ব ও গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের হাতে সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম তুলে দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital