চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ

সকাল ৯ টায় ক্ষুদে শিক্ষার্থীদের ‘যেমন খুশি তেমন সাজো’ আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর বিদ্যালয়ের অভিভাবক এবং শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় হাড়িভাঙ্গা খেলা।


বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ মৃদুল কান্তি দাসের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষিকা কাজী জাকিয়া, চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মাসুদুর রহমান, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুল আজিজ শিশির, ইসকান্দর মির্জা, অভিভাবক সদস্য এবং অ্যারোমা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ মানিক। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখলেন চাঁদপুর সাহিত্য একাডেমির নবনির্বাচিত পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম, নবনির্বাচিত নির্বাহী সদস্য এবং ইনডিপেন্ডেন্ট টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু।

আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি, বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং উপহার তুলে দেন অতিথিবৃন্দ।





