শিল্পপতি ড. কামরুজ্জামান কায়সার সহ
গলফ গ্রুপ টিমের চাঁদপুর সফর
গলফ গ্রুপের টিম চাঁদপুরে সফরে আসলে সাংবাদিক সোহেল রুশদীকে সৌদি আরবের খেজুর, জমজম কূপের পানি সহ উপহার তুলে দেন চাঁদপুরের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি ঢাকা মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) আলহাজ্ব ড. কামরুজ্জামান কায়সার। পাশে উপস্থিত চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।
চাঁদপুরের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি ঢাকা মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) আলহাজ্ব ড. কামরুজ্জামান কায়সার সহ ফরএভার টুয়েন্টি ফোর গলফ গ্রুপের টিম চাঁদপুরে সফরে আসেন।

৫জুলাই (শনিবার) বেলা ১২টায় চাঁদপুরের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি ঢাকা মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক
(অর্থ) আলহাজ্ব ড. কামরুজ্জামান কায়সার সহ ফরএভার টুয়েন্টি ফোর গলফ গ্রুপের টিম চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছলে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

পরে চাঁদপুর লঞ্চঘাট থেকে চাঁদপুর বড় স্টেশনে অবস্থিত বিখ্যাত ইলিশ মাছঘাট পরিদর্শন করে ফরএভার টুয়েন্টি ফোর গলফ গ্রুপের টিম। মাছঘাট পরিদর্শন শেষে তারা চাঁদপুর হোটেল গ্যান্ড হিলশায় যাত্রা বিরতি করেন।

সর্বশেষে দুপুর ১টায় তাৎক্ষনিক চাঁদপুর এলিট কিচেন রেস্টুরেন্টে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি ঢাকা মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) আলহাজ্ব ড. কামরুজ্জামান কায়সার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক পররাষ্টঁ সচিব রুহুল আমিন সিদ্দিকি, লেপ্টেন কর্ণেল (অব:) জাহিদুল ইসলাম, ডিএইচএল এর ব্যবস্থাপনা পরিচালক মো: মিয়ারুল হক, ইউনাইটেড গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর খন্দকার সাঈদুল ইসলাম, এইচএসবিসির তপন, চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ এ কে এম এস ইকবাল, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ,সময় টিভির স্টাফ রিপোটার ফারুক আহম্মেদ, চ্যানেল টুয়েন্টি ফোর এর চাঁদপুর প্রতিনিধি আল ইমরান শোভন, এখন টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি তালহা যোবায়ের, শাহতলী নির্বাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: নুরুজ্জামান মুন্সি, দৈনিক চাঁদপুর খবরের যুগ্ম সম্পাদক রানা সরকারসহ অন্যান্যরা।
এসময় চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে সৌদি আরবের খেজুর, জমজম কূপের পানি সহ উপহার তুলে দেন চাঁদপুরের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি ঢাকা মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক (অর্থ) আলহাজ্ব ড. কামরুজ্জামান কায়সার।
পরে ফরএভার টুয়েন্টি ফোর গলফ গ্রুপের টিম চাঁদপুর মোলহেড খ্যাত ত্রি-নদীর মোহনা পরিদর্শন করে সন্ধ্যায়
৬টায় ঢাকার উদ্দেশ্যে লঞ্চযোগে চাঁদপুর ত্যাগ করেন।





