বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গুপ্টি পূর্ব ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে

তিন দশক ধরে এমএ হান্নান উপজেলাবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন : ডা. আজাদ

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৯:৩৬ পিএম
তিন দশক ধরে এমএ হান্নান উপজেলাবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন : ডা. আজাদ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ জুলাই ২০২৫) বিকেলে ইউনিয়নের আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য ও আষ্টা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনির হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলম, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রেবেকা সুলতানা, ছাত্রদলের সদস্য সচিব শাওন চৌধুরী।
এ সময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান, যুবদলের আহবায়ক মাহিন বেপারী, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব বিল্লাল হাজী, যুগ্ম আহবায়ক রানা জমাদার, মনির সওদাগর, ইউনিয়ন মহিলা দলের নেত্রী রোকেয়া আক্তার, ছাত্রদলের সভাপতি আতিক ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাসেল মোল্লা রাফি, সাংগঠনিক সম্পাদক সাইম পাটওয়ারী ছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আবুল কালাম আজাদ বলেন, “আজকের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে আমরা প্রমাণ করছি বিএনপি শুধু অতীত নিয়ে পড়ে নেই, বরং ভবিষ্যতের জন্য সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে কাজ করছে। যারা বিশ্বাস করে গণতন্ত্র, অধিকার আর দেশের মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিতে, তারাই এই দলের সদস্য হবে।”
তিনি আরও বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কর্ণধার আলহাজ্ব এম এ হান্নান গত প্রায় তিন দশক ধরে উপজেলাবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিগত সময়ে যারা ফরিদগঞ্জের এমপি ছিলেন, তারা এমপি হওয়ার আগে তো দূরের কথা, এমপি হওয়ার পরেও ফরিদগঞ্জের এত উন্নয়ন কাজ করেন নাই। ফরিদগঞ্জের বিএনপি আলহাজ্ব এম এ হান্নানের নেতৃত্বে অতীতের তুলনায় অনেক শক্তিশালী। আগামী নির্বাচনে দল আলহাজ্ব এম এ হান্নানকে মনোনয়ন দিবে ইনশাআল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital